ফ্যাটি লিভার হলে কি কি প্রবলেম হয়?

Tips

Share This Post

১) লিভার ফাংশন খারাপ হয়ে SGPT বেড়ে যায় ;

২) শারীরিক দুর্বলতা, আলস্য, কাজে অনীহা, শরীর ম্যাজম্যাজ করা, শুয়ে থাকতে ইচ্ছে করা ;

৩) যেহেতু ফ্যাটি লিভার একাকী হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এর সাথে দেহের ওজনাধিক্য, স্থূলাকৃতি, রক্তে চর্বির আধিক্য বা ডিসলিপিডেমিয়া, রক্তে শর্করার আধিক্য বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ইত্যাদি দেখা দেয় ;

৪) পরবর্তীতে লিভার ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হতে পারে ;

৫) লিভার সিরোসিসের জটিলতা জনিত পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যুও হতে পারে ;

৬) লিভার সিরোসিস হতে লিভার ক্যান্সার হয়ে প্রাণ সংহারের কারণ হতে পারে।


ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Uncategorized

সাধারণত ছোট বাচ্চাদের নিম্নোক্ত কারণে পেটে ব্যথা হতে পারেঃ

১) এসিডিটি বা গ্যাসের সমস্যায় ২) প্রস্রাবের ইনফেকশন ৩) কোষ্ঠকাঠিন্য ৪) পেটে কৃমি ৫) বাজে খাবার গ্রহণ (ফাস্ট ফুড, প্রসেসড ফুড, স্ট্রিট ফুড, চটকদার বিজ্ঞাপন

Uncategorized

১২টি লিভার সিরোসিসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ

লিভার সিরোসিস হলো লিভারের একটি দীর্ঘমেয়াদি এবং ধীরে ধীরে অগ্রসরমান রোগ, যেখানে লিভারের সুস্থ কোষ ধ্বংস হয়ে যায় এবং এর পরিবর্তে আঁশযুক্ত টিস্যু বা দাগ